পূর্ণরূপ: অফিস, পরিবার ও প্রতিষ্ঠানের জন্য সহজ ও বাংলাভিত্তিক সফটওয়্যার

পূর্ণরূপ পরিচিতি

আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের মাধ্যমের অভাব নেই। অভাব যা আছে তা হলো মনোযোগ আর সময়ের। একই অ্যাপে অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি আর অন্তহীন স্ক্রল মিলিয়ে অনেক সময় যে মানুষটির সঙ্গে কথা বলা সবচেয়ে জরুরি, তার কাছে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। পূর্ণরূপ এই সমস্যাটিকে কেন্দ্রে রেখে কাজ শুরু করেছে।

পূর্ণরূপ এমন কিছু অ্যাপ্লিকেশন তৈরি করে, যা অফিস ও পরিবারের প্রয়োজন মেটায়। আমাদের নীতিটি অত্যন্ত সহজ: যাঁরা সময়ের মূল্য বোঝেন, তাঁদের জন্য এমন এপ্লিকেশন, যা কম কথায় কাজ সারে, গোপনীয়তাকে সম্মান করে এবং অপ্রয়োজনীয় কোলাহল থেকে দূরে থাকে।

বর্তমানে পূর্ণরূপের অধীনে তিনটি প্রধান প্রযুক্তি পণ্য রয়েছে। প্রথমটি মিত্র, যা পরিবার ও অফিসের মানুষের মধ্যে পরিষ্কার অডিও কলের অ্যাপ। দ্বিতীয়টি দর্পণ, যা ব্রাউজারে চলা ভিডিও কলের মাধ্যম এবং বিশেষভাবে এক অফিস থেকে অন্য অফিসে যোগাযোগের জন্য তৈরি। তৃতীয়টি অরবিট ইএমএস, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনার সফটওয়্যার।

মিত্র: পরিবার ও অফিসের কণ্ঠস্বর

মিত্র কী

মিত্র একটি যোগাযোগ অ্যাপ। এর মূল কাজ দুজন মানুষের মধ্যে একের-সঙ্গে-এক অডিও কল, যেখানে কণ্ঠস্বর হয় স্বচ্ছ ও পরিষ্কার। এটি তৈরি হয়েছে ব্যস্ত মানুষের কথা ভেবে, যাঁরা নিজের সময়কে গুরুত্ব দেন এবং যাঁদের কাছে যোগাযোগ মানে কেবল দরকারি কথাটুকু যথাসময়ে বলা ও শোনা।

মিত্রের মূল বৈশিষ্ট্য

মিত্রের নকশায় কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত, কথাবার্তার মান: কল হবে স্পষ্ট, যাতে বারবার "আবার বলুন" বলতে না হয়। দ্বিতীয়ত, গোপনীয়তা: মিত্র তৈরি হয়েছে গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে, কারণ পরিবারের ও অফিসের কথা বাইরের কারও জন্য নয়। তৃতীয়ত, মনোযোগ: অ্যাপটি নিজেকে সহজ রাখে, তাই এখানে কোলাহল নেই, আছে শুধু আপনি আর আপনার প্রিয় বা প্রয়োজনীয় মানুষটি।

কোথায় পাবেন

মিত্র অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরে পাওয়া যায়। অ্যাপটি সম্পর্কে আরও জানতে mitro.purnorup.com দেখা যেতে পারে।

দর্পণ: অফিস থেকে অফিসে সরাসরি ভিডিও কল

দর্পণ একটি ব্রাউজারভিত্তিক ভিডিও কলের মাধ্যম। এখানে আলাদা কোনো অ্যাপ নামানোর দরকার হয় না। একটি লিঙ্ক শেয়ার করলেই অপর পক্ষ সঙ্গে সঙ্গে কলে যুক্ত হতে পারে। আপনি যদি প্রবেশাধিকার সীমিত করতে না চান, তাহলে অপর ব্যবহারকারীর কোনো অ্যাকাউন্টও লাগে না। অর্থাৎ যিনি কল শুরু করবেন কেবল তাঁকেই সাইন ইন করতে হয়, অন্যজন শুধু লিঙ্কটি খুলে যুক্ত হন।

ভিডিও কলের পাশাপাশি দর্পণে এনক্রিপ্টেড কল, বার্তা আদান-প্রদান এবং ফাইল পাঠানোর সুবিধা আছে। ফলে কল চলাকালেই কোনো নথি বা ছবি অপর প্রান্তে পাঠিয়ে দেওয়া যায়, আলাদা কোনো মাধ্যমের সাহায্য নিতে হয় না। দর্পণ ব্যবহার করতে চাইলে darpon.purnorup.com থেকে সাইন ইন করুন।

অরবিট ইএমএস: পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা

একটি স্কুল বা কোচিং সেন্টারে পরীক্ষার ফলাফল প্রস্তুত করা শিক্ষকদের জন্য শ্রমসাধ্য কাজ। প্রতিটি বিষয়ের নম্বর তোলা, যোগফল মেলানো, গ্রেড ও জিপিএ নির্ণয়, তারপর প্রবেশপত্র ও মার্কশিট ছাপানো - একটি দীর্ঘ প্রক্রিয়া। অরবিট ইএমএস এই পুরো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ বাংলায়, সহজ উপায়ে সম্পন্ন করার জন্য তৈরি। এটি পূর্ণরূপের একটি যৌথ প্রজেক্ট। সাইটের ঠিকানা orbitems.com।

প্রধান কার্যক্রম

অরবিট ইএমএস বাংলাদেশের ৫.০০ জিপিএ স্কেল অনুসরণ করে। শিক্ষকেরা সিস্টেমে মার্কস এন্ট্রি করতে পারেন, আর সেখান থেকেই তৈরি হয় প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), মার্কশিট ও রেজাল্ট শিট। ফলাফল প্রকাশের একটি তারিখ ঠিক করে দিলে নির্দিষ্ট সেই তারিখেই ফলাফল স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়, অর্থাৎ কাউকে সময়মতো হাতে হাতে প্রকাশ করার জন্য অপেক্ষা করতে হয় না।

সিস্টেমে শিক্ষার্থী, শিক্ষক ও অ্যাডমিনের জন্য আলাদা আলাদা পোর্টাল রয়েছে। প্রত্যেকে কেবল নিজের প্রয়োজনীয় তথ্য দেখেন ও নিজের কাজটুকু করেন, যার ফলে ব্যবস্থাটি যেমন গোছানো থাকে, তেমনই তথ্যের নিরাপত্তাও বজায় থাকে।

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অরবিট ইএমএসের প্রতিটি প্যাকেজের সঙ্গে প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইটও বিনামূল্যে তৈরি করে দেওয়া হয়। এতে যোগাযোগ ফর্ম, প্রাতিষ্ঠানিক তথ্য ও ফলাফল প্রকাশের পাতা থাকে। বড় প্যাকেজে আরও থাকে সংবাদ ও ঘোষণা, গ্যালারি, অনলাইন ভর্তি এবং ফি ব্যবস্থাপনার মতো সুবিধা।

প্যাকেজ ও মূল্য

প্রতিষ্ঠানের আকার ও প্রয়োজন অনুযায়ী তিনটি প্যাকেজ রয়েছে।

প্যাকেজকাদের জন্যমাসিক মূল্য
স্টার্টারছোট স্কুল বা কোচিং সেন্টার (সীমিত শিক্ষার্থী সংখ্যা)৳১,০০০
স্ট্যান্ডার্ডমাঝারি প্রতিষ্ঠান (৫০০ থেকে ১,৫০০ শিক্ষার্থী)৳১,৭৬৫
কাস্টমবড় প্রতিষ্ঠান (সীমাহীন শিক্ষার্থী ও শিক্ষক)আলোচনা সাপেক্ষে

স্টার্টার ও স্ট্যান্ডার্ড প্যাকেজে ডেটা এন্ট্রি প্রথম বছর বিনামূল্যে, এরপর কাজের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হারে মূল্য প্রযোজ্য। স্ট্যান্ডার্ড ও কাস্টম প্যাকেজে ডোমেইন ও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত; স্টার্টার প্যাকেজে এ দুটির খরচ আলাদা। পূর্ণ তুলনা ও যোগাযোগের জন্য orbitems.com দেখুন।

বিশেষ অফার: নির্বাচিত প্রতিষ্ঠানের জন্য প্রথম বছর ডেটা এন্ট্রিসহ ইএমএস ও ওয়েবসাইট দুটিই বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই সুযোগ সীমিত সংখ্যক স্কুলের জন্য প্রযোজ্য।

মিত্র পরিবার ও অফিসের মানুষকে পরিষ্কার অডিও কলে যুক্ত করে। দর্পণ এক অফিসকে আরেক অফিসের সঙ্গে ব্রাউজারেই ভিডিও কলে যুক্ত করে। অরবিট ইএমএস শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও ফলাফলের কাজকে বাংলায় সহজ ও স্বয়ংক্রিয় করে তোলে।

তিনটি পণ্যের মধ্যে মিল একটাই: প্রতিটি তৈরি হয়েছে প্রকৃত প্রয়োজন থেকে, বাড়তি জটিলতা ছাড়া, মানুষের সময় ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে।